advertisement
advertisement

শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট—ভারত সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র


আগামি সংবাদ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট—ভারত সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র

নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র

advertisement

আগেই শঙ্কা ছিল। এবার সেটিই সত্যি হলো। কাঁধের চোটে ভারতের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।গত সপ্তাহে প্রচারণামূলক একটি শুটিংয়ে চোট পান রবীন্দ্র। অকল্যান্ডে সেই শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। তাতে ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয় রবীন্দ্রর। বাঁহাতি এই অলরাউন্ডারের সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ৪ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তাঁর।নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘রাচিনকে নিয়ে আমরা খুবই হতাশ। এই মৌসুমে সে আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। তাই পুনর্বাসনে কোনো তাড়াহুড়া করা উচিত হবে না। তবে আমরা আশাবাদী, ওয়ানডে সিরিজের আগেই সে ফিরতে পারবে।’আজ ঘোষিত দলে রবীন্দ্রর জায়গায় নেওয়া হয়েছে বেভন জ্যাকবসকে।

১১টি টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যান সর্বশেষ গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬২ রান করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর